• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রামপালে দুর্বৃত্তের আগুনে পুড়ল বাস বিএনপি”র ১০ নেতা গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২০০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||

বাসে অগ্নি সংযোগের ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। বাদী হয়ে মামলাটি করেছেন খুলনার রূপসা উপজেলার সাইফুল ইসলাম। পুলিশ অভিযান চালিয়ে ১০ জন বিএনপি”র নেতাকর্মীকে আটক করেছে। আটককৃতদের বৃহস্পতিবার বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।

রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ইংরেজি ২৮ নভেম্বর রাত ৯ টায় উপজেলার খুলনা মোংলা মহাসড়কের ফয়লাস্থ বাবুল কাজীর ঘেরের পূর্ব পাশে দাড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ওই ঘটনায় রামপাল থানায় বুধবার (২৯ নভেম্বর) রাতে মামলা দায়েরের পরই পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। এ সময় ৮ জন বিএনপির নেতাকর্মী আটক করে। আটককৃতরা হলেন, উপজেলার কাপাসডাঙ্গা গ্রামের মৃত জব্বারের ছেলে গাজী মুজিবর রহমান (৬৮), তালবুনিয়া গ্রামের মোজাফফরের ছেলে ইব্রাহিম শেখ (৩০), শ্রীরম্ভা গ্রামের কাওসার শেখের ছেলে মো. হেমায়েত শেখ (৪৫), একই গ্রামের ওসমান গনি মুন্সির ছেলে মো. মোস্তফা মুন্সী (৫৫),

কুমলাই গ্রামের শাহিন শেখের ছেলে আল মুসাব্বির ওরফে সাব্বির (২২), হোগলডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. আল মিরান (২৩), সোনাতুনিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. তরিকুল ইসলাম শিমুল (৩০), কাপাসডাঙ্গা গ্রামের গোলাম মোস্তফার ছেলে মো. এসকেন্দার শেখ (৩৮), দলদাহ গ্রামের মৃত হাতেম আলীর ছেলে মাহাতাব মোড়ল (৬৫) ও সন্তোষপুর গ্রামের আ. মজিদ শেখের ছেলে মো. আব্দুল্লাহ শেখ (৩৭)।

মামলার এজাহারে বাদী সাইফুল ইসলাম উল্লেখ করেন, গত মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯ টায় তার রেজিষ্ট্রেশনকৃত ঢাকা মেট্রো জ-১১-১১০৬ নম্বর এর দাড়িয়ে থাকা অবস্থায় ছিল। ওই সময় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে বাসটিতে অগ্নি সংযোগ করে। এতে তার ৩ লক্ষ ৬৫ হাজার টাকার ক্ষতি হয়।

দুর্বৃত্তদের আগুনে বাস পুড়েছে এ জন্য দুঃখ প্রকাশ করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন প্রকৃত দোষীদের খুঁজে বের না করে রাজনৈতিকভাবে ঘায়েল করতে একটি মহলের প্ররোচনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। একের পর এক কথিত নাশতার অভিযোগে মামলা দায়ের করায় প্রমাণিত হয় সরকার বিরোধী দল দমনে মরিয়া হয়ে উঠেছে। তিনি নিরপেক্ষ তদন্ত ও নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী করেন।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, গাড়ির মালিক এজাহার দাখিলের পর বুধবার রাতে এজাহারনামীয় আসামিদের অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বাগেরহাটের আদালতে প্রেরন করা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category