• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রামপালে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম হাসানের সাথে সাংবাদিকদের মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি ||
আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম, এইচ তামিম প্রেসক্লাব রামপালের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকদের সাথে আলাপ কালে বিগত ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় তিনি হাসিনা সরকারের হায়েনাদের নৃশংসতায় হাজার হাজার আহতদের সুস্থতা কামনাও করে বলেন, অন্তর্বর্তী সরকারের ন্যাস্ত করা দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে। কারো প্রতি কোন অবিচার করা হবে না। সাংবিধানিকভাবে যে কোন অভিযুক্ত ব্যাক্তির ন্যয় বিচার নিশ্চিত এবং মানবিক আচারণ করা হবে। এক তরফাভাবে কারো ন্যায়সঙ্গত অধিকারে হস্তক্ষেপ করা হবে না। বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের তালিকা করা হচ্ছে। তাদের পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালে অভিযোগ করলে তাদের আইনি সহযোগীতা করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিগত সময়ে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচার হয়েছে, সরকার চাইলে পুনরায় রিভিউ করতে পারেন। বিচারগুলো আন্তর্জাতিক মানদণ্ডে এবং সঠিক স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হয়েছে কি না ? তবে সে ক্ষেত্রে সংবিধান সংশোধন ও আইন সংস্কার প্রয়োজন। তিনি সাংবাদিকসহ রাষ্ট্রের সকল নাগরিকদের সহযোগীতা কামনা করেন।
এ সময় তার সাথে থেকে কথা বলেন, মোল্যা রহমাতুল্লাহ, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সাবেক সাধারণ সম্পাদক এ, এইচ আমিনুল হক নান্টু, অর্থ সম্পাদক তারিকুল ইসলাম, সদস্য সরদার মহিদু্ল ইসলাম প্রমুখ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category