• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাসিকের গ্রীন প্লাজায় ৪০৫০জন শীতার্তকে কম্বল প্রদান করলেন রাসিক মেয়র লিটন

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে রাজশাহীতে মহানগরীর ৪ হাজার ৫০ জন অসহায় ও দুস্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের গ্রীন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আনুষ্ঠানিকভাবে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ সরকারের সহায়তায় প্রতি বছরের ন্যায় এবারো শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত¡াবধায়নে সারাদেশে অসংখ্য কম্বল ও শীতবস্ত্র পাঠানো হয়েছে। সেগুলো বিতরণ করা হচ্ছে। যারা শীতবস্ত্র পাবেন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের আরো সেবা করে যেতে পারি, সেই দোয়া করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ত্রাণ ও দুর্যোগ স্থায়ী কমিটির সভাপতি ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু-সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে ১৬টি সংগঠনের প্রতিনিধিদের ৪ হাজার ৫০ জন অসহায় ও দুস্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটিকে ১০০০টি, হরিজন বিজয় বয়েজ ক্লাবকে ৫০০টি, বোয়ালিয়া ইনসানিয়াৎ ক্লাবকে ১০০টি, সিটি হাসপাতালকে ২০টি, গ্রীন সিটি প্রেসক্লাবকে ১০০টি, লামিয়া

ফাউন্ডেশনকে ২০০টি, রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে ১০০টি, কিশোর ফুটবল একাডেমিকে ৩০০টি, দিনের আলো হিজড়া সংঘকে ২০০টি, বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে ১৫০টি, নুরের আলো প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে ১০০টি, রাজশাহী বিক্রয় প্রতিনিধি কর্মচারী সমবায় সমিতিকে ১০০টি, কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে ১০০টি, হযরত আয়শা ও জয়নাব (রাঃ) বালিকা মাদ্রাসাকে ৩০টি, ওলামা কল্যাণ পরিষদকে ১০০০টি, নারী উদ্যোক্তাদের ৫০টি কম্বল প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category