• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে বাসার সামনে থেকে চোখের পলকের মধ্যে মোটরসাইকেল চুরি রাণীনগরে অসহায় নারীর ৬০ শতাংশ জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ মান্দায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নওগাঁয় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ ‘মিথ্যা ও সাজানো’: সন্তানদের মুখে মায়ের নির্যাতনের বর্ণনা নেত্রকোণায় বোরো সংগ্রহ শুরু, কৃষকের ধানে মিলবে ন্যায্য মূল্য: প্রতিমন্ত্রী নওগাঁর মান্দায় ধানী জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা দীর্ঘ আট বছর পর নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা শেরপুর সীমান্তে বিজিবির জালে মানব পাচার চক্রের ‘গডফাদার’ ফারুক আটক শেরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ

দিনকাল বিডি ২৪ / ১৬ Time View
প্রকাশঃ রবিবার, ৩ মে, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী সিটি কর্পোরেশনের
(রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য
সাক্ষাৎ করেছেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।
রোববার বিকেলে নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি
শফিকুল আলম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক
মোঃ জয়নাল সহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং রাজশাহী
ওয়াসার কর্মচারীদের বিভিন্ন সমস্যা, সেবার মানোন্নয়ন এবং
সংশ্লিষ্ট দাপ্তরিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে ইউনিয়নের প্রচার
সম্পাদক মোঃ জয়নাল আবেদীন বলেন, দীর্ঘ ১০, ১৫ ও ২০ বছর ধরে
কর্মরত মাস্টার রোল ও ডেইলি বেসিক ভিত্তিক অনেক কর্মচারী
এখনো স্থায়ী নিয়োগ পাননি। ফলে তারা বছরের পর বছর বৈষম্যের
শিকার হচ্ছেন।
তিনি এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ
মাহফুজুর রহমান রিটনের সুদৃষ্টি ও প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা
করেন।
প্রশাসক কর্মচারীদের বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার
আশ্বাস দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category