• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রেলওয়ের টেন্ডারে পাওয়া জায়গা মালিককে বুঝিয়ে দেন রেলওয়ে ভূমি কর্তৃপক্ষ

দিনকাল বিডি / ২২২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

মোঃ আশরাফুল আলম
দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধঃ

বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চলের রেলওয়ে ভূমি ৮নং কাছারী পার্বতীপুর দিনাজপুর এর কানুঙ্গ মোঃ জিয়াউল হক, টেন্ডারে পাওয়া জমির মালিক ফুলবাড়ীর মোঃ মাসুদ চৌধুরী কে ২ একর ৫০ শতক জমি বুঝিয়ে দেন।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়ার ৯নং হামিদপুর ইউনিয়নের রেলওয়ে গুমটির পূর্ব পার্শ্বে পড়ে থাকা ২ একর ৫০ শতক জমি রেলওয়ে ভূমি ৮নং কাছারী পার্বতীপুর গত ০৯/০৮/২০২২ ইং তারিখে টেন্ডার আহান করলে ফুলবাড়ী উপজেলার পশ্চিম গৌরিপাড়া গ্রামের মোঃ সিরাজুল ইসলামের পুত্র মোঃ মাসুদ চৌধুরী (৩৮) উক্ত জমি সরকারের কোষাগারে খাজনা পরিশোধ করে ডাক দিয়ে নেন। উক্ত জমি গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় পার্বতীপুর রেলওয়ে ভূমি’র ৮নং কাছারীর দায়িত্বে থাকা কানুঙ্গ মোঃ জিয়াউল হক প্রশাসনিক নীতিমালা শেষ করে জমির মালিক মোঃ মাসুদ চৌধুরীকে বুঝিয়ে দেন এবং জমিতে লাল ঝান্ডা ও মাইকিং করে জানিয়ে দেন যে, উক্ত জমি মাসুদ চৌধুরীকে দেওয়া হয়েছে আজ থেকে ঐ জমির মালিক মাসুদ চৌধুরী। উক্ত জমিতে বাংলাদেশ রেলওয়ের ভূমি আইন অমান্য করে ঐ জমিতে কেউ আর উঠতে না পারে সেজন্য স্থানীয় লোকজনদেরকে জানিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর রেলওয়ের আরএনবির অফিসার ইনচার্জ মোঃ বাবুল শেখ, বাংলাদেশ রেলওয়ের পার্বতীপুরের ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান, রেলওয়ে ভূমির ৮নং কাছারীর পার্বতীপুরের কানুঙ্গ মোঃ জিয়াউল হক, অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা সহ আরএনবির পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category