মোঃ আতাউর রহমান
লালপুর প্রতিনিধি ( নাটোর)
বি এন পি – জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে কর্মী সমাবেশে অনুষ্ঠিত। আজ ২৮ অক্টোবর ( শুক্রবার) ঈশ্বরদী ইউনিয়নের গৌরিপুরে বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে কর্মী সমাবেশ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর বাগাতিপাড়ার সাবেক রাকসুর এজি এস নাটোর -১আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আবুল কালাম আজাদ এমপি। তিনি বলেন সারাদেশের মানুষ যখন শান্তিতে জীবনযাপন করছে তখন বিএনপি জামায়াত নৈরাজ্য সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করছে। তাদের নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। সরকার পদ্মাসেতু, পায়রাবন্দর, কর্ণফুলী চ্যানেলের মত মেঘাপ্রকল্প তৈরি করছে ফলে অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে। ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। কর্মী সমাবেশে আরও উপস্হিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি আফতাব হোসেন ঝুলফু, নাটোর জেলা আওয়ামীলীগের সাবেক বন ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক গোলাম মোর্তুজা বাবু, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য প্রভাষক আমজাদ হোসেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক মোঃ শফিকুল ইসলাম স্বপন প্রমুখ।