র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ১৩ অক্টোবর ২০২২ ইং তারিখ ২২:০০ ঘটিকায় তথ্য প্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার লালপুর থানাধীন মহারাজপুর গ্রামে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন, কোম্পানী উপ-অধিনায়ক সহঃ পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম দ্বয়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো” হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণা পূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় (ক) মোবাইল সেট-০১ টি, (খ) সিমকার্ড-০২ টিসহ গ্রেফতারকৃত আসামী ১। মোঃ পিয়াস আলী (২১), পিতা- মোঃ ইমাজ উদ্দিন সরকার, সাং- গন্ডবিল, থানা-লালপুর, জেলা- নাটোর’কে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করে এবং পরবর্তীতে ভিকটিমের পরিচিত জনদের নিকট হতে প্রতারণা পূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়।
উপরোক্ত ঘটনায় নাটোর জেলার লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২০/২৪/৩৪/৩৫ ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
মোঃ আতাউর রহমান
লালপুর উপজেলা প্রতিনিধি।