• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফেরাত কামনায় ইসলামপুর কলেজ ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

মোঃ মনির হোসেন:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ফ্যাসিস্ট হাসিনার স্বৈরশাসনামলে সন্ত্রাসী ছাত্রলীগের বর্বর নির্যাতনে নিহত বুয়েটের মেধাবী শিক্ষার্থী ও দেশপ্রেমিক শহীদ আবরার ফাহাদ-এর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ইসলামপুর সরকারি কলেজের আইসিটি ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন সাব্বির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়সাল রাব্বি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ইসলামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শওন হাসান নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম খান লোহানী।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ আলী, সহ-সভাপতি রনি, সাংগঠনিক সম্পাদক জিহাদ খান লোহানী মীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে জোনায়েদ হোসেন সাব্বির বলেন, আবরার ফাহাদ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে সাহসী কণ্ঠ ছিল। তার হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে বাকস্বাধীনতা ও ন্যায়বিচার ছিল নিপীড়নের মুখে।

শেষে শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফেরাত ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category