• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শিশু রাইহানের পরিবারের দায়িত্ব নিতে উপজেলা প্রশাসনের আশ্বাস

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :
সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুতে সাত সদস্যের পরিবার নিয়ে বিপাকে পড়া সেই শিশু আবু রাইহানের পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসন।

এছাড়াও প্রাথমিক ভাবে অর্থ সহায়তা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী ব্যক্তি, সহায়তা দিয়েছেন এক সাংবাদিকও।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এ আশ্বাস দেন। তিনি জানান, ‘ভুক্তভোগী পরিবারের দুইটি শিশু বাচ্চাকে সরকারি শিশু পরিবারে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং নিহতের স্ত্রী তাসলিমা খাতুনকে স্থানীয় একটি স্পিনিং মিলে উনার উপযোগী একটা চাকুরির ব্যবস্থা করা হবে।’

প্রবাসী ও সাংবাদিকদের দেওয়া অর্থসহায়তার ১২ হাজার টাকা রাইহান ও তার দৃষ্টি প্রতিবন্ধী মা’র হাতে তুলে দেওয়ার পর বুধবার এ স্বীদ্ধান্তের কথা জানান তিনি।

এর আগে ত্রিশাল প্রেস ইউনিটির কার্যালয়ে উপস্থিত হয়ে অর্থসহায়তা তুলে দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ শফিকুল ফেরদৌস, শিখরী ফাউন্ডেশন ও জঙ্গলবাড়ী বাতিঘরের সভাপতি মেহেদী কাউসার ফরাজী, ত্রিশাল প্রেস ইউনিটির সভাপতি সাইফুল আলম তুহিন, সাধারণ সম্পাদক মেহেদী জামান লিজন, সহ-সভাপতি আবু রাইহান, যুগ্ন সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সুমন, দপ্তর সম্পাদক রিয়াদুল ইসলাম প্রমুখ।

নিহত সিএনজি চালক হাবিবুরের স্ত্রী তাসলিমা আক্তার জানান, ‘ত্রিশাল উপজেলা প্রশাসন, সহায়তাকারী ও স্থানীয় সাংবাদিক ভাইদের প্রতি আমরা কৃতজ্ঞ। হঠাৎ আমার স্বামীর মৃত্যুতে দিশেহারা হয়ে গিয়েছিলাম। এখন প্রশাসন ও সাংবাদিকের সহযোগিতায় ভবিষ্যৎ এর আশা দেখতে পাচ্ছি।’

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা হাবিবুর রহমান এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। এতে বৃদ্ধ দাদী ও প্রতিবন্ধী মা-বোন সহ ছয় সদস্যের পরিবার নিয়ে বিপাকে পড়ে মৃত হাবিবুরের কোমলমতি শিশু আবু রাইহান। তারা সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহায়তা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category