• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শেখ ফাহমিনের কবর জিয়ারত ও পরিবারের পাশে আত্রাই ছাত্রদল

দিনকাল বিডি / ১২৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে শেখ ফাহমিন জাফরের কবর জিয়ারত করেছে আত্রাই উপজেলা ও আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। এর পর তারা ওই পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই থেকে আগষ্ট পর্যন্ত সকল নিহতদের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের পাশে সাক্ষাতে শুক্রবার এই কর্মসূচী পালন করা হয়।

এদিন দুপুরে জুমআর নামাজ শেষে আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে শহীদ শেখ ফাহমিনের কবর জিয়ারত করা হয়। এর পর ছাত্রদলের নেতারা ফাহমিনের পরিবারের সাথে সাক্ষাত করেন। শেখ ফাহমিন গত ১৮জুলাই কোটা সংস্কার আন্দোলনে টঙ্গীতে নিহত হন। ফাহমিন টঙ্গী সরকারী কলেজের এইচ.এস.সির বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিলেন। তিনি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের শেখ আবু জাফরের ছেলে। তার করব জিয়ারত ও পরিবারে সাক্ষাতের সময় আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল হোসেন,যুগ্ন আহ্বায়ক শাহরিয়ার সরদার সৌরভ, গোলাম মর্তূজা শাহিন,মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সজিব বিন আজান,যুগ্ন আহ্বায়ক আতিকুর রহমান স্বাধীনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category