• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

শেখ হাসিনাকে হাজার বার ফাঁসী দিলে ও তার অপরাধের বিচার শেষ হবেনা – বরকত উল্লাহ বুলু

দিনকাল বিডি / ১৩৬ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ কামরুজ্জামান,বাগেরহাট প্রতিনিধি ||

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, শেখ হাসিনা যে অপরাধ করেছে হাজারবার ফাসী দিলেও তার বিচার যথেষ্ট হবে না । স্বৈরচারী শেখ হাসিনা গত ১৭ বছরে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা, গুম করেছে তার বিচার এই বাংলায় করতে হবে। দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিজানান বাগেরহাট জেলা বিএনপি সমাবেশে।

এসময় তিনি আরো বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই কেবল দেশের সংস্কার ও উন্নয়ন নিশ্চিত করতে পারে। বর্তমান পরিস্থিতি দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। আপনারা দেখেছেন, বাসে ডাকাতি হচ্ছে, লাশ পড়ে থাকছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। বর্তমান প্রশাসনে স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে। এদেরকে খুজে বের করতে হবে। বিগত ১৭ বছর স্বৈরাচার আওয়ামী লীগ জনগনের ভোটাধিকার হরণ করেছে, দিনের ভোট রাতে হয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার করা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে খানজাহান আলী দরগার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র আহবায়ক ইন্জিঃ এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কসিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান, এ্যাড. ওহিদুজ্জামান দিপু, কামরুল ইসলঅম গোরা, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম। এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, খাদেম নিয়ামিুল নাসের আলাপ, সদস্য ব্যারিষ্টার জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, কাজী খায়রুজ্জামান শিপন, রুনা গাজী, এ্যাড. ফারহানা জাহান নিপা, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী সাহিদা আক্তার, জাসাস এর সাধারন সম্পাদক নারগিস আক্তার লুনা, তাতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান প্রমুখ।

জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো ও ওলিউর রহমান পল্টুর সঞ্চালনায় এ সমাবেশে রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবি তুলে ধরেন বক্তারা। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category