• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

শেখ হাসিনা সরকারই পেরেছে বছরের প্রথম দিন ছাত্র ছাত্রীদের হাতে বই তুলে দিতে.খাদ্যমন্ত্রী

দিনকাল বিডি / ১৬৬ Time View
প্রকাশঃ রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন,বছরের প্রথম দিন হাতে নতুন বই পাওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনায় উৎসাহিত হচ্ছে। এসময় তিনি বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণকে শিক্ষা ক্ষেত্রে ‘মাইলফলক’ বলে উল্লেখ করেন।

রবিবার সকালে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পাঠ্যপুস্তক উৎসব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ছাত্র ছাত্রীদের জন্য আজ খুশির দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই খুশির উপলক্ষ্য তৈরি করে দিয়েছেন। একযোগে সব জায়গায় সকল শিক্ষার্থীর কাছে বছরের প্রথম দিনেই বই পৌঁছে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। শিক্ষার অনেক কন্টেন্ট এখন ডিজিটাল। শিক্ষার্থীদের লেখা পড়ায় স্মার্ট হওয়ার আহবান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, শুধু পোশাকে নয়, চিন্তা চেতনায় স্মার্ট হতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার বলে উল্লেখ করেন। শেখ হাসিনা যত দিন বেঁচে আছেন,তত দিন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক আর্থিক সংকটে অনেক দেশ বই ছাঁপাতে পারছেনা। সেখানে দেশের সব শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে বই পৌঁছে দেওয়া সরকারের বড় সাফল্য।

বই বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, শিক্ষা অফিসার শহিদুল আলম নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতা প্রমূখ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category