• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে খুদ্র নৃ-গোষ্ঠীর এক কৃষকের মৃত্যু

দিনকাল বিডি / ১৮৮ Time View
প্রকাশঃ বুধবার, ১২ অক্টোবর, ২০২২

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে সুভাষ ঘাগড়া (৪৫) নামে খুদ্র নৃ-গোষ্ঠীর এক কৃষকের মৃত্যু হয়েছে। ১২ অক্টোবর বুধবার সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিণ ডেফলাই গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষক সুভাষ ওই গ্রামের মৃত খাইশা সাংমার ছেলে। স্থানীয় ইউপি সদস্য রশিদুর রহমান খান জানান বুধবার সকাল ৯ ঘটিকার দিকে সুভাষ ঘাগড়া গরুর জন্য ঘাস কাটতে যান। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পরিবার ও প্রতিবেশীরা তাকে মৃতবস্থায় উদ্ধার করে । খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সুভাষ ঘাগড়ার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category