রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
শেরপুরের নকলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ খোরশিদ আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ গোলাম মোস্তফা, অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।