• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৬ জন আহত

দিনকাল বিডি / ১৪১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সিংগাবরুনা গ্রামে। এ ঘটনায় আহতদের মধ্যে আদর আলীর ছেলে আক্রাম হোসেন (৩৫), বাহাদুর (৪০), আনিছুর রহমান (৩০), হাফেজ মো, আব্দুল করিম (৩৭)। এ ঘটনায় এলাকায় আহতদের পরিবারে আতংক বিরাজ করছে।
জানা যায়, সিংগাবরুনা গ্রামে আদর আলীর সাথে দীর্ঘদিন থেকে জমি নিয়ে
তার জ্যাঠাতোভাই আব্দুর রশিদ খোকার (৬৫) বিরোধ চলে আসছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা রয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে পরিকল্পিতভাবে খোকার লোকজন লাঠি-সোঠা নিয়ে আদর আলীর লোকজনের ওপর হামলা করে। এ সময় পাল্টাপাল্টি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
আহত আক্রাম হোসেন বলেন, প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে লাঠসোঠা নিয়ে আমাদের বাড়িতে এসে হামলা করে। এতে আমিসহ আমাদের ৫ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় আমি ও আমার ভাই বাহাদুর, আনিছুর রহমান ও হাফেজ মো, আব্দুল করিম গুরুতর আহত হয়েছে। এ ব্যাপারে আমি ন্যায় বিচারের আশায় থানায় একটি অভিযোগ দিয়েছি।
অপরদিকে প্রতিপক্ষ আব্দুর রশিদ খোকার পরিবারের লোকজন পাল্টা অভিযোগ তুলে বলেন,আদর আলীর লোকজন পরিকল্পিতভাবে আমাদের লোকজন বাড়ি আসার পথে হামলা করে গুরুতর আহত করেছে। আহতদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুইজন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় তদন্তকারী অফিসার এসআই আকতারুজ্জামন বলেন, এ ব্যাপারে আক্রাম হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category