• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

শেরপুরে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত: আটক-৩

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে ছুরিকাঘাতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের শিমুল চড়া গ্রামে মঞ্জু মিয়ার বাড়ির সামনে ঐ ঘটনা ঘটে। নিহত পরীক্ষার্থী বিপ্লব হাসান (১৮) পাশ^বর্তী বকশিগঞ্জ উপজেলার দড়িপাড়া গ্রামের কাবিল মিয়ার ছেলে। সে চন্দ্রাবাজ রশিদা বেগম হাইস্কুল থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, আরিফ (২০), মুখলেছ (৩০) ও মনির (৩৪)।

পুলিশ, পরিবারে সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব হাসান দহেরপাড় গ্রামে তাঁর নানা আব্দুল মজিদ (৭০) এর বাড়িতে বসবাস করতো। সে স্থানীয় মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতনের শিক্ষার্থী ছিলো। শনিবার রাতে ওয়াজ মাহফিলে যায়। এসময় শিমুল চড়া গ্রামের কয়েকজন যুবকের সাথে কথা কাটাকাটি হয। এরই জের ধরে ২০-২৫ জনের একটি দল বিপ্লব হাসানকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে গুরুত্বর আহত হয়। এসময় বিপ্লব দৌড়ে গিয়ে স্থানীয় মঞ্জু মিয়ার বাড়িতে উঠে।

পরে বাড়ির লোকজন তাকে রক্ষা করতে গেলে ঐ যুবকরা তাদেরকেও মারধর করে। একপর্যায়ে তাঁরা চলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা গুরুত্বর হওয়ায় চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে যাওয়ার পথে বিপ্লবের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও সহপাঠি মঞ্জুরুল হক (১৬) এবং মোহান মিয়া (১৫) বলেন, ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ ২০-২৫ জনের একটি দল আমাদেরকে আক্রমণ করে। পরে তাঁরা বিপ্লবকে ছুরিকাঘাত করে।

নিহত বিপ্লবের পিতা কাবিল মিযা বলেন, আমার ছেলেকে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ছুরিকাঘাত করে মেরে ফেলেছে। ঘটনার সাথে জড়িতদের আমি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, নিহতের বুকে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এঘটনায় তাৎক্ষনিক ৩ জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category