• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী

শেরপুরে তরুণীকে যৌনপল্লীতে বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার!

দিনকাল বিডি ২৪ / ১৩৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে এক তরুণীকে বিয়ের প্রলোভনে যৌনপল্লীতে বিক্রির অভিযুক্ত লোকমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, জামালপুর। রবিবার (১৩ আগস্ট)দিবাগত রাতে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত লোকমান শেরপুর সদর উপজেলার চর শেরপুর নিপাড়া গ্রামের ইসমাইল ওরফে ফেডাইয়ার ছেলে।

র‌্যাব জানায়, ভিকটিমের বাবা- মা ঢাকার একটি
পোষাক কারখানার শ্রমিক। গত দুই বছর আগে
ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া গ্রামের রেজ্জাক
আলীর ছেলে বিপ্লবের সাথে ভিকটিমের বিয়ে হয় । স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকায় ভিকটিমকে তার
বাব-মা ঢাকায় নিয়ে যায়। লোকমান ভিকটিমের মায়ের সাথে একই কারখানায়চাকুরির করতো। এর সুবাদে লোকমান ওই বাসায় যাতায়াত করতো। এক পর্যায়ে লোকমানের সাথে ভিকটিমের প্রেমের সর্ম্পক গড়ে উঠে। বিষয়টি জানাজানি হলে ভিকটিমের বাবা-মা তাকে শ্রীবরদী উপজেলার লঙ্গরপাড়া গ্রামে নানার বাড়িতে পাঠিয়ে দেয়। আসে।
পরবতীতে লোকমান গত ২০জুন ভিকটিমকে বিয়ের
প্রলোভন দেখিয়ে জামালপুরের যৌনপল্লীতে বিক্রি করে দেয়। লোক জানাজানি ও ভিকটিমের সংসার ভাঙ্গার ভয়ে তার পরিবার বিষয়টি গোপন রাখে।
গত ৫ আগষ্ট অপরিচিত মোবাইল নম্বর থেকে ভিকটিম বাঁচাও বাঁচাও বলে চিৎকার করাবস্থায়
ফোনের লাইন কেটে যায়। ওই মোবাইল নম্বরের সুত্র ধরে ৯ আগষ্ট শ্রীবরদী থানার অফিসাী ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি টিম জামালপুর যৌনপল্লী থেকে ভিকটিমকে উদ্ধার করে। অপরদিকে লোকমান আত্মগোপনে চলে যায়।

অবশেষে র‌্যাব-১৪, জামালপুর এর একটি আভিযানিক দল বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে লোকমানকে ঢাকার দক্ষিণখান এলাকা
থেকে মানব পাচারের অপরাধে লোকমানকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত লোকমানকে রবিবার রাতেই শ্রীবরদী থানায় সোর্পদ করা হয়েছে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মানব পাচারকারী লোকমানকে সোমবার সকালে শেরপুর আদালতে সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category