• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শেরপুরে নলকুড়া ইউনিয়ন লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট সিজন-১ এর খেলোয়াড় নির্ধারণ সম্পন্ন

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ৮ মে, ২০২৬

শেরপুর প্রতিনিধি :

লিজেন্ডরা ফিরছে মাঠে, গৌরবের গল্প ছড়াক নতুন প্রভাতে” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়ন লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট সিজন-১ এর খেলোয়াড় নির্ধারণ লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলা মিনি স্টেডিয়ামে এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের আহ্বায়ক আব্দুল জুব্বার সুজনের সভাপতিত্বে এবং আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ছালে আহমেদ, উপজেলা বিএনপির সদস্য আরিফুর রহমান, মো. শাওন আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী চারটি দল হলো
লিজেন্ডস অব ফরেস্ট নলকুড়া,
লিজেন্ডস অব রাবার গার্ডেন নলকুড়া,
লিজেন্ডস অব সীমান্ত নলকুড়া,
লিজেন্ডস অব এলিফ্যান্ট নলকুড়া।
চারটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। আগামী ঈদুল আজহার দ্বিতীয় ও তৃতীয় দিনে রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং পাতারমোড় মাঠে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category