• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শেরপুরে মাদকদ্রব‍্যের অপব্যবহার রোধে কর্মশালা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৮২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে মাদকদ্রব‍্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক খোরশিদ আলম। এ সময় তিনি কর্মশালায় অংশগ্রহণকারীদের শেরপুর জেলাকে মাদক মুক্ত করার জন্য মাদকের চাহিদা হ্রাস, যোগাযোগ হ্রাস ও ক্ষতি হ্রাস এই তিনটি ক‍্যাটাগরিতে কর্মপরিকল্পনা তৈরি করে তা উপস্থাপন করতে বলেন। পরে কর্মশালায় অংশগ্রহণকারী শ্রীবরদী পৌরসভাসহ ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ তাদের নিজ নিজ পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করেন। এ সময় অন‍্যান‍্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (ওসি ) বিপ্লব কুমার বিশ্বাস, শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ও শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর এনামুল হক প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category