• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময় মান্দায় স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ার পর এবার যুবকের বিরুদ্ধে ‘ধর্ষণচেষ্টার’ নাটক সাজিয়ে জেলে পাঠানোর অভিযোগ

শেরপুরে মাহ্ফুজুল হক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১০৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে আলহাজ খন্দকার মাহফুজুল হোক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকালে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বালুচর মাদরাসা সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি-র সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুবদলের আহবায়ক আবু রায়হান আল বেরুনীসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ খেলায় অংশ গ্রহণ করে রাণীশিমুল একটিভ একাদশ ও ভায়াডাঙ্গা জুনিয়র একাদশ। এতে উভয় দল নির্ধারিত সময়ে ০১-০১ গোলে ড্র করে। পরে রাণীশিমূল একটিভ একাদশ ট্রাইবেকারে ৪-২ গোলে ভায়াডাঙ্গা জুনিয়র একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে গরু এবং রানার্সআপ দলকে ছাগল পুরস্কার দেওয়া হয়। কয়েক হাজার দর্শক এ খেলা উপভোগ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category