• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শেরপুরে মিনিবার ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৬৬ Time View
প্রকাশঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে ৪নং ওয়ার্ড (৪র্থ) মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকালে উপজেলার পৌর মহল্লার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে পূর্ব ছনকান্দা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এবং শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। শ্রীবরদী পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদা মিয়া ধলাই এর সভাপতিত্বে ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব ও পৌর ফুটবল একাদশ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল প্রমুখ। নির্ধারিত সময়ে খেলায় কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব পৌর ফুটবল একাদশকে পরাজিত করে। পরে প্রধান অতিথি বিজয়ী দলের অধিনায়কের হাতে গরু ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ফ্রিজ তুলে দেন। ৪ নং ওয়ার্ডের যুবসমাজের পক্ষে খেলার উদ্যোক্তা হিসেবে ছিলের ফরিদুল হক লিটন, সোহেল মন্ডল, হামিদুর রহমান হামিদ, রবিউল ইসলাম, আব্দুল হাই, শাহীন মিয়া প্রমুখ। এসময় কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category