• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

শেরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

শেরপুর প্রতিনিধি:
“১০ম গ্রেড আমাদের দাবী নয়, আমাদের অধিকার” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ শ্রীবরদী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল আহমেদের সঞ্চালনায় শিক্ষকদের দাবী তুলে বক্তব্য রাখেন
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল কাশেম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি নাজমুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম, হাসানুজ্জামান রুবেল, শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির, বারারচর সরকারি প্রাথামিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ করিম, ভারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমিজ উদ্দিন প্রমুখ। মানববন্ধন শেষে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের হাতে তুলে দেন। এসময় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category