শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি।
বিএনপির ক্রান্তিকালে শক্ত অবস্থানে বিএনপির হাল ধরে নেতৃত্ব দিয়েছেন গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী।
ক্রান্তিকালে হামলা মামলার শিকার হবার ভয়ে শ্রীপুরে বিএনপির কিছু নেতা হাত পা গুটিয়ে বসে থাকতো। এমনকি নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দিতে দ্বিধা করতো কিছু বিএনপি নেতা।
কিন্তু বিল্লাল হোসেন বেপারী কখনই হাত পা গুটিয়ে বসে থাকেনি। তিনি সর্বস্তরের নেতাকর্মীদের উজ্জীবিত করে শক্ত অবস্থানে থেকে শ্রীপুরে বিএনপির নেতৃত্ব দিয়েছেন।
শ্রীপুরে বিএনপির দুঃসময়ের কান্ডারী হিসেবে সংগঠনকে শক্তিশালী রাখতে যা করার প্রয়োজন ছিলো তা তিনি করেছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক মিথ্যা মামলায় হাজিরা দিতে অধিকাংশ সময় আদালতের বারান্দায় সময় কাটে বিল্লাল হোসেন বেপারীর।
হামলা, মামলা ও জেল-জুলুমও তাকে দাবিয়ে রাখতে পারিনি। শ্রীপুরের সর্বস্তরের নেতাকর্মীদের আস্থার ঠিকানাই ছিলো বিল্লাল হোসেন বেপারী। এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে সর্বস্তরের নেতাকর্মীরা মেয়র হিসেবে দেখতে চায়।
বিএনপির রাজনীতিতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে এলাকায় শান্তি আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে।
যে কারণে এলাকায় বিএনপির ভাবমূর্তি ভালো বলে এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়ে উঠে।
জানা গেছে, ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনেই রাজনীতি করে আসছেন তিনি।
দলের দু:সময়ে শতশত নেতাকর্মীর মামলার খরচ বহন করে দলকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছেন তিনি। দলের জন্য অসংখ্যবার হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তিনি বিএনপির একজন পরিক্ষিত ও নির্যাতিত নেতা।