স্টাফ রিপোটারঃ শ্রীপুর উপজেলা এবং পৌর শাখা ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল সন্ধ্যার পর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রীপুর উপজেলাও পৌর শাখা ওলামা দলের এ কমিটি ঘোষণা করা হয়।
প্রভাষক মাওলানা মোঃ মোখলেছ উদ্দিন (কফিল) কে আহবায়ক এবং হাফেজ ক্বারী নজরুল ইসলাম মৃর্ধাকে সদস্যচিব করে ৫১ সদস্য বিশিষ্ট ওলামা দল শ্রীপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
অপরদিকে মাওলানা ক্বারী মোঃ ইব্রাহিমকে আহ্বায়ক, মাওলানা আলাউদ্দিন আজাদকে সিনিয়র যুগ্ন আহবায়ক, মাওলানা মো: শিমুল মিয়াকে যুগ্ম আহবায়ক এবং মাওলানা মোঃ আবুল কালাম আজাদকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট ওলামা দল শ্রীপুর পৌর শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন, ওলামা দল গাজীপুর জেলা শাখার আহবায়ক ক্বারী সিরাজুল ইসলাম, সদস্য সচিব হাফেজ মো: ইব্রাহিম সহ আরো অনেকেই।