• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

দিনকাল বিডি / ২৩০ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি

“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে শ্রীবরদী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম বকুলের সঞ্চালনায় মানববন্ধনে
বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রহুল আমিন কালাম, আরডিএসের প্রোগ্রাম ম্যানেজার তৌহিদুর রহমান। বক্তারা বলেন, দুর্নীতি একটি সমাজ ও দেশকে পিছিয়ে নেয়। নানা দুর্নীতির কারণে সমাজ ও দেশের উন্নয়নে অন্তরায় হয়ে দাঁড়ায়। এ জন্য দুর্নীতি প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। দুর্নীতি প্রতিরোধে নানা উদ্যোগ গ্রহণের আহবান জানান বক্তারা।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সোমেশ্বরীতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে অংশ গ্রহণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, গণমাধ্যমকর্মী, বেসরকারি সংস্থা
রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (আরডিএস) কর্মকর্তা, ব্র্যাকের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ্বসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category