• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শ্রীবরদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

দিনকাল বিডি / ৬৮ Time View
প্রকাশঃ বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

রণবীর সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে রোকেয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে হলরুম সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে অদম্য নারীদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ। অন্যানের মাঝে বক্তব্য রাখেন সফল জননী এলনিস ম্রং, অদম্য নারী সুবেদা বেগম,সাবেক জয়ীতা ও অদম্য নারী সুচনা রায়, অদম্য নারী খুশি বেগম, তথ্য সেবা কর্মকর্তা মরিয়ম আক্তার, প্রেসক্লাব শ্রীবরদী’র সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, ইসলামি আন্দোলন শ্রীবরদী উপজেলা শাখার সহ-সভাপতি মাওঃ নজরুল ইসলাম। আলোচনা শেষে ৪ জন অদম্য নারীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category