শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে এক গার্মেন্টস কর্মী (২৫) কে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা এলাকার একটি মৎস্য খামারের পুকুর পাড়ে। শুক্রবার (২৫ নভেম্বর) রাতে ৫ জনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি মামলা করেছেন ওই গার্মন্টসকর্মী।
পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, শেরপুর শহরের সজবরখিলা মহল্লার বাসিন্দা ওই গার্মন্টসকর্মীর বিয়ে হয় বরগুনা জেলার আমতলি উপজেলার একটি গ্রামে। স্বামী সহ সে ঢাকায় একটি গার্মেন্টসে চাকুরী করেন। ঢাকা থেকে শেরপুরের শ্রীবরদীর ভায়াডাঙ্গা আসান্দিপাড়ায় মামাতো বোনের বাড়ীতে বেড়াতে আসেন । ২৪ নভেম্বর রাতে তার মামাতো বোনকে নিয়ে বাড়ির পাশে এক ওয়াজমাহফিলে ওয়াজ শুনতে যায়। ওয়াজ শুনে ফেরার পথে স্থানীয় যুবক মিল্লাদ (৪০), ফারুক মিয়া (৩৯), বাবু মিয়া (২৫), নজরুল ইসলাম (৩৫) ও শিপন মিয়া চুক্কা (২৮) মিলে ওই নারীকে স্থানীয় জৈনেক সাইদুর রহমানের মৎস্য খামারের পুকুর পাড়ে নিয়ে হত্যার হুমকি দেখিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় শুক্রবার (২৫ নভেম্বর) রাতে শ্রীবরদী থানায় ওই ৫ জনকে আসামী করে ২০০০ সালের নারী নির্যাতনের ৯ (৩) ধারায় একটি মামলা দায়ের ওই গার্মেন্টস কর্মী। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) নাইম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য শনিবার দুপুরে শেরপুর পাঠানো হয়েছে। আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ভিকটিম বাদী হয়ে ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। আসামীদেরকে দ্রুত গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছ।