শেরপুর প্রতিনিধি
দেশের ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম পত্রিকা দৈনিক সংবাদ এর ৭২তম বর্ষপূর্তি এবং ৭৩ বর্ষে পদার্পণ উপলক্ষ্য শেরপুরের শ্রীবরদীতে আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কলেজ রোড কার্যালয়ে দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি ফেরদৌস আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল ইসলাম লিটন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লাবিনা আক্তার লিমা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড.তারিকুল ইসলাম ভাসানী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মেরাজ উদ্দিন চৌধুরীর, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রাঞ্জল এম সাংমা, সাংবাদিক রেজাউল করিম বকুল, এজেএম আহছানুজ্জামান ফিরোজ, রমেশ সরকার, ফরিদ আহমেদ রুবেল, তাসলিম কবির বাবু, তরিকুল ইসলাম, শওকত জামান প্রমুখ।