• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সংবাদপত্রই পারে সমাজের সব অসঙ্গতিগুলোকে তুলে ধরে সঠিক পথ দেখাতে-মেয়র আমজাদ

দিনকাল বিডি / ২৭৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

সংবাদপত্রই পারে সমাজের সব অসঙ্গতিগুলোকে তুলে ধরে সঠিক পথ দেখাতে। তাইতো সংবাদপত্রকে সমাজের দর্পন বলা হয় আর সে কাজই করে যাচ্ছে, বলিষ্ঠ দৈনিক আমাদের প্রতিদিন। খুবই আনন্দের বিষয় আজ ঐ দৈনিক পত্রিকার সপ্তম বর্ষে পদার্পণ বার্ষিকী পালন করা হচ্ছে। পত্রিকাটি আগামীতে গণমানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরে পরিবার, সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমি ব্যক্তিগতভাবে পত্রিকার সম্পাদককে চিনি-জানি তিনি একজন জাত সাংবাদিক, আগামীতে নিঃসন্দেহে ভালো করবেন। রোববার (১৩ নভেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর ইয়ং স্টার ক্লাব-এ সাংবাদিক ও সুধী সমাজের উদ্দেশ্যে আমাদের প্রতিদিন সপ্তম বর্ষে পদার্পণ বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি, পার্বতীপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন। আমাদের প্রতিদিন এর পার্বতীপুর প্রতিনিধি মুসলিমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমেনিন মোমিন, জাগো রংপুর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হারুন অর রশীদ, সিনিয়র সাংবাদিক দৈনিক যায়যায়দিন এর পার্বতীপুর প্রতিনিধি এম এ আলম বাবলু, এমকে টেলিভিশনের চেয়ারম্যান ইফতেখার হাবিব, প্রতিদিনের সংবাদ এর আল মামুন মিলন, খবর পত্রিকার প্রতিনিধি জাকির হোসেন, চ্যানেল এস প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক যুগের আলোর পার্বতীপুর প্রতিনিধি মেনহাজুল ইসলাম। এছাড়াও পার্বতীপুরের সুধীসমাজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্বতীপুর টিভি রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক লিমন হায়দার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category