• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

সংসদ নির্বাচন উপলক্ষে রামপালে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

দিনকাল বিডি ২৪ / ১২৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রামপাল থানা পুলিশের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ফয়লাহাট বাসস্ট্যান্ড চত্বরে বুধবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় রামপাল থানার ওসি সোমেন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান। বিশেষ অতিথির বক্তব্য দেন

রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, রামপাল-মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহাফুজুল হক টুকু, বাঁশতলী ইউপি

চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান সোহেল, রামপাল সদর ইউপি চেয়ারম্যান শেখ নাসির উদ্দীন, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান মো. রাজিব সরদার, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, রাজনগর ইউপি চেয়ারম্যান সুলতানা পারভীন ময়না, ওসি (তদন্ত) বিধান চন্দ্র প্রমুখ।

আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ। আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। কিন্তু শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে সবাইকে কাজ করতে হবে। শান্তিপূর্ণ ও সুষ্ঠ স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা কাজ করছি।

কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাই সজাগ থাকবেন। কোন প্রার্থীর অধিকার যেন ক্ষুন্ন না হয় সেটি নিশ্চিত করতে হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে বা করার অপচেষ্টা চালালে তাঁকে আইনের আওতায় আনা হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না। রামপালবাসীর নিরাপত্তার স্বার্থে যা যা করা যায় সেটি আমরা করবো। এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category