• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সন্তাহারে সোনালী ব্যাংকে টাকা ছিনিয়ে নেয়ার সময় আটক-১

দিনকাল বিডি / ১৩৭ Time View
প্রকাশঃ সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার সোনালী ব্যাংকে টাকা জমা দিতে এসে মহিলার ভ্যানিটি ব্যাগ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় আলমগীর হোসেন (৪৫) নামের এক ছিনতাইকারিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গত রোববার (৮ জানুয়ারী) দুপুর আড়াইটায় সান্তাহার সোনালী ব্যাংকে এ ঘটনা ঘটে। আটক আলমগীর হোসেন বগুড়ার চেলোপাড়ার মৃত সোহরাব শেখের ছেলে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে।
মামলা সুত্রে জানাগেছে, সান্তাহার নতুন বাজার এলাকার জনৈকা সেলিনা পারভিন নামের এক মহিলা গত রেবাবার দুপুরে ভ্যানিটি ব্যাগে একলাখ টাকা নিয়ে সান্তাহার সোনালী ব্যাংকে জমা দিতে কাউন্টারের সামনে দাঁড়ায়। এসময় আলমগীর হোসেন নামের ওই ছিনতাইকারি মহিলাটির ভ্যানেটি ব্যাগের চেইন কৌশলে খুলে উল্লেখিত টাকা হাতিয়ে নিয়ে পালানোরচেষ্টা কালে মহিলাটি টের পেয়ে হৈচৈ করলে জনতা তাকে আটক করে সান্তার ফাঁড়ি পুলিশে সোপর্দ করে। ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলে গ্রেফতারকৃতকে সোমবার আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category