• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হকের ৮৮ তম জন্মবার্ষিকী পালন

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‘আমি কার কাছে গিয়া, জিগামু সে দুঃখ দ্যায় ক্যান’ এরকম অজস্র কবিতা ও কাজের অসাধারন কবিতা রচনা করেছেন বাংলাদেশের প্রখ্যাত সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক। আজ তার ৮৮ তম জন্মবার্ষিকী। তার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম সরকারি কলেজ কবির সমাধীস্থলে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিভিন্ন সামাজিক সংগঠনসহ সর্বস্তরের নাগরিকবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দিনব্যাপী সৈয়দ শামসুল হক মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন প্রখ্যাত কথাসাহিত্যিক ডা. আনোয়ারা সৈয়দ হক। এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দীন, বিজ্ঞ পিপি এসএম আব্রাহাম লিংকন, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাংবাদিক মাতলুবুর রহমান সফি খান, আহসান হাবিব নিলু সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ। কবির সমাধিস্থলে উপস্থিত সকলে গভীর শোক ও সমবেদনা এবং মাগফেরাত কামনা করেন।

এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category