• রবিবার, ১০ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
জোরপূর্বকভাবে ধান কেটে নেওয়ার অভিযোগ মহাদেবপুরে ন্যায় বিচারের আশায় পথে পথে ঘুরছে একটি অসহায় পরিবার কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতে রাণীনগরে ১ কোটি ২০ লাক্ষ টাকার পল্লী সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি রেজু জাতীয় অর্থনীতিতে কৃষি ও কৃষি ব্যাংকের অবদান সাইবার ট্রাইব্যুনালের মামলা ঘিরে নতুন বিতর্ক উদ্দেশ্যপ্রণোদিত দাবি যুবদল নেতার কৃষির মতো মৎস্য ও প্রাণিসম্পদেও ঋণ মওকুফের দাবি নওগাঁর খামারিদের মান্দায় মাদ্রাসার আড়ালে ব্যবসার অভিযোগ: মুফতি মিলনের অর্থের উৎস নিয়ে রহস্য সমাজের অনৈতিক অবক্ষয় রোধে ইমামদের ভূমিকা অপরিহার্য: এমপি রেজাউল ইসলাম রেজু নওগাঁয় ছেঁড়া-ফাটা নোট ও মানিলন্ডারিং প্রতিরোধে রাকাবের কর্মশালা ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১,৬৯,০০০/- টাকা মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক

সমাজের অনৈতিক অবক্ষয় রোধে ইমামদের ভূমিকা অপরিহার্য: এমপি রেজাউল ইসলাম রেজু

দিনকাল বিডি ২৪ / ৭৭ Time View
প্রকাশঃ শনিবার, ৯ মে, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ‘ইমাম সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বিকেল ৪টায় উপজেলা মডেল মসজিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই সম্মেলনের আয়োজন করা হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম (রেজু)।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সমাজের অনৈতিক অবক্ষয় রোধে ইমামদের ভূমিকা অপরিহার্য। বিএনপি ইসলাম ধর্মকে মনে-প্রাণে বিশ্বাস ও লালন করে। ইমামরা রাজনীতি বা দল করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে ধর্মের নামে কোনো বিভ্রান্তি ছড়ানো যাবে না; মনে রাখতে হবে ধর্ম এবং দল ভিন্ন বিষয়।”
​বিগত সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, “আগের সরকার মেগা প্রকল্পের নামে দেশে লুটপাট চালিয়েছে এবং ব্যাংক ডাকাতি করে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।”​ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো: আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি ইছাহক আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউর হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন এবং যুগ্ম সম্পাদক নয়ন খান লুলু।সম্মেলনে উপজেলার বিভিন্ন পর্যায়ের মসজিদের ইমামগণ এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা সমাজে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে ইমামদের সক্রিয় ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category