বাগেরহাট প্রতিনিধি।।
সমুদ্র বন্দর দিয়ে বন্যপ্রানী পাচার বন্ধে মোংলা বন্দরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষন দেওয়া হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ ট্রেনিং অ্যাসিসট্যান্স প্রোগ্রাম (ICITAP) এর কাউন্টার ওইল্ডলাইফ ট্রাফিকিং টিম বন্যপ্রানী পাচার প্রতিরোধের উপর এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩০ মে) অনুষ্ঠিত এ প্রশিক্ষণে মোংলা বন্দর কর্তৃপক্ষের ৬০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। ২০০৩ সাল থেকে বাংলাদেশ সরকারের আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থাকে প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহায়তা করে আসছে এ সংস্থাটি।
সোমবার শুরু হওয়া দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণের আজ সমাপনী অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। #