• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সম্প্রীতির বন্ধনে বাংলাদেশ: সবাই যার যার ধর্ম পালন করবে, এতে কেউ কাউকে বাধা দিতে পারবে না……চট্টগ্রামে প্রধান বিচারপতি

দিনকাল বিডি ২৪ / ১৩৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ কেন স্থাপন হয়নি তা জেনে করণীয় ঠিক করবেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবী বিজয়া সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে অনুষ্ঠানে বক্তারা চট্টগ্রামের হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি তুলে ধরেন। প্রধান বিচারপতি বলেন, ‘চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি আজকের না, অনেক আগে থেকেই এ দাবি রয়েছে। এরপরও কেন সার্কিট বেঞ্চ স্থাপিত হয়নি তা আমি জেনে নেব, কথা বলবো, এরপর সে বিষয়ে করণীয় ঠিক করা হবে।’

প্রধান বিচারপতি বলেন, শুধু চট্টগ্রামে না, সারা দেশেই কোর্টের সংকট রয়েছে। বিষয়টি নজরে রয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং সেটি সারা দেশেই করা হবে। আশা করছি, সংকট থাকবে না।সব শ্রেণি–পেশার মানুষের চেষ্টায় দেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, সংবিধানে ধর্মনিরপেক্ষতার বিষয়টি রয়েছে। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। আমৃত্যু তিনি সেটি ধারণ করেছিলেন। তিনি উদার ছিলেন। সহাবস্থানে গুরুত্ব দিয়েছেন। ধর্মনিরপেক্ষতা প্রশ্নে যাতে বদনাম না হয় সেদিকে খেয়াল রাখতেও বলেছেন। এ জন্য তিনি হিমালয়সমান মানুষে পরিণত হয়েছিলেন। সবাই সবার ধর্ম পালন

করবে। কেউ কাউকে বাধা দিতে পারবে না বলেও বক্তব্যে উল্লেখ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ স্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ, সংবর্ধীয় অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক একুশে পদকপ্রাপ্ত শিল্পী বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁইয়া, চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুন্নেছা, বার কাউন্সিল সদস্য এএসএম বদরুল আনোয়ার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সেক্রেটারি আবদুন নুর দুলাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক এ এস এম বজলুর রশিদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category