• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সরকার বিরোধীদের জীবন রাষ্ট্রীয় বন্দুকের নলের নিচে বন্দি……চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডাঃ শাহাদাত

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘দিনকাল বিডি চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই কারাগার গুলো বিএনপি’র নেতা-কর্মীদের দ্বারা পরিপূর্ণ হয়ে রয়েছে। নেতা-কর্মীরা গ্রেপ্তারের আগে বাইরে যেমন হয়রানি, নিপীড়ন ও নির্যাতনের শিকার হতেন, ঠিক তেমনি কারাগারে ও তারা নির্যাতিত হচ্ছেন প্রতিনিয়ত:।
বিএনপি নেতা-কর্মীদের জন্য কারাগার ও নিরাপদ নয়। দেশের কারাগার গুলোতে বিএনপি নেতা-কর্মীরা মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন।

রোববার (৪ ফেব্রুয়ারী) বিকেলে মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঢাকার কাশিমপুর কারাগারে বন্দী অবস্থায় মৃত্যুবরণকারী মোহরা ওয়ার্ড বিএনপি’র সহ সভাপতি গোলাপুর রহমানের বাসভবনে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ঘরে বাইরে কোথাও মানুষের নিরাপত্তা নেই।
সরকার বিরোধীদের জীবন রাষ্ট্রীয় বন্দুকের নলের নিচে বন্দি। কারাগারে বিএনপি নেতা-কর্মীদের দিনরাত লকআপে রেখে অতি নিম্নমানের খাবার দিয়ে অসুস্থ বানিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
মৃত্যুর পর সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী দায় এড়ানোর জন্য গল্প সাজিয়ে মিথ্যাচার করে। প্রতিটি মৃত্যু ও হত্যার জন্য তাদের একদিন বিচারের মুখোমুখি হতে হবে।

এদিকে মরহুম গোলাপুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বাদে আসর স্থানীয় বায়তুল ইজ্জত জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় নর্তৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত করে কবরে ফুলের শ্রদ্ধা জানান। এরপরে ঢাকায় গ্রেফতারকৃত চান্দগাঁও থানা বিএনপি’র সভাপতি মোহাম্মদ আজম সহ সাত বিএনপি নেতা-কর্মীদের কারামুক্তিতে ফুলেল সংবর্ধনা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য নাজিম উদ্দীন আহমেদ, আনোয়ার হোসেন লিপু, চান্দগাঁও থানা বিএনপি’র সভাপতি মোহাম্মদ আজম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়া, মোহরা ওয়ার্ড বিএনপি’র সভাপতি জানে আলম জিকু, সাধারণ সম্পাদক ফিরোজ খান, বিএনপি নেতা ইকবাল চৌধুরী, মহসিন কবির আপেল, কারামুক্ত বিএনপি নেতা মোঃ ইয়াসিন, মনসুর আলম, মোঃ জাবেদ, মোঃ হানিফ, মোঃ ইলিয়াস ও মোঃ জাবেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category