• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সাংবাদিকদের নিয়ে বাজে মন্তব্য ইসলামপুর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ সভা

দিনকাল বিডি / ২২০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টার :জামালপুরের ইসলামপুরে আইন শৃঙ্খলা সভায় ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম,জামাল আব্দুন নাসের বাবুল সাংবাদিকদের নিয়ে বাজে মন্তব্য করায় ইসলামপুর প্রেসক্লাবে তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছেন উপজেলার কর্মরত সাংবাদিকরা।
বুধবার(২৬ অক্টোবর) ইসলামপুরে আইন শৃঙ্খলা সভায় ইসলামপুর প্রেসক্লাবে সাধারণত সম্পাদক শহরের বাইপাস সড়কে পাথরঘাটায় অবৈধ ভাবে নদী ভরাট করা নিয়ে বক্তব্য রাখেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আমলে নিলেও এসময় সভায় উপস্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম জামাল আব্দুন নাসের বাবুল কাউন্টার বক্তব্যে বলেন, সাংবাদিকদের দিলেই ভালা, না দিলেই খারাপ বলে মন্তব্য করেন।এ ঘটনায় প্রতিবাদ স্বরুপ ক্লাবের সাধারণ সম্পাদক মিটিং ত্যাগ করেন। পরে এ ঘটনার প্রতিবাদে ইসলামপুর প্রেসক্লাবের হল রুমে প্রতিবাদ সভায় উপস্থিত সকল সাংবাদিকরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এতে বক্তব্য রাখেন, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান,সাধারণ সম্পাদক হাফিজ লিটন,সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী , সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল ইসলাম বাবুল, ইসলামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কোরবান আলী, সহ- সভাপতি রহিমা সুলতানা মুকুল, সহ- সাধারণ সম্পাদক ইয়ামিন মিয়া, সাংবাদিক আব্দুস সামাদ, লিয়াকত হোসেন লায়ন, রোকনুজ্জামান সবুজ, দোলন বিশ্বাসসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category