• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সান্তাহারর প্রাইভেট সেন্টারের শিক্ষকের মরদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ৫৫৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

বুলবুল আহম্মেদ ,স্টাফ রিপোটার:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে সাইফ (২৫) নামের এক প্রাইভেট সেন্টারের শিক্ষকের মরদেহ উদ্ধার করছে পুলিশ।

গতকাল বুধবার (২২ নভেম্বর) রাত ১২ টার সময় সান্তাহার পৌর শহরের রথবাড়ি মিশন স্কুলের প্বার্শ থেকে সাইফের মরদেহ উদ্ধার করা হয়। মৃত সাইফ উপজেলার সান্তাহার ইউপির কাশিমিলা প্রসাদখালী এলাকার মৃত মুকুক চন্দ্র হালদারের ছেলে। মৃত সাইফ ও তার বড় ভাই একটি প্রাইভেট সেন্টারে ছাত্রদের পড়াত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বেশ কিছুদিন ধরে তার স্ত্রীর সাথে কথাকাটাকাটি হচ্ছিল। পারিবারিক কলহের জের ধরে বুধবার রাতে তার শয়ন ঘরে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করা হয়েছে। পারিবারিক সূত্রে জানাযায় মৃত সাইফ আগে হিন্দু ধর্মের ছিল পরে মুসলিম ধর্ম গ্রহণ করে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার বলেন, পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করে হচ্ছে৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category