• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সান্তাহারে এ্যাম্পুলসহ যাত্রীবেশী ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনকাল বিডি / ১৭৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

বুলবুল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি : বগুড়ার সান্তাহার পৌর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি যাত্রীর কাছে থেকে ১২২ পিস নেশার এ্যাম্পুল ইঞ্জেকশনসহ রাজিব (২৭) ও মামুন হোসেন (২৯) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত রাজিব নওগাঁর আত্রাই উপজেলার ভর তেতুলিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং মামুন হোসেন একই গ্রামের সোলায়মান সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে তিলকপুর থেকে সান্তাহার অভিমূখে আসা একটি সিএনজি অটোরিকশা সান্তাহার পৌর এলাকার হবীরমোড়ে পৌঁছলে গাড়িটি তল্লাশী চালানো হয়। এ সময় ওই গাড়িতে যাত্রীবেশে থাকা দুই মাদক কারবারীকে তল্লাশীকালে তাদের দুই পায়ের ওপরের অংশে কস্টেপ দিয়ে মুড়ানো ১২২ পিস নেশার এ্যাম্পুল ইঞ্জেকশন উদ্ধার করে তাদের গ্রেফতার করা হয়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী জানান, চেকপোস্ট বসিয়ে দেহ তল্লাশী করে উল্লেখিত পরিমাণ মাদকসহ তাদের গ্রেফতার করা হয়, এবং শনিবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েত করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category