• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সান্তাহারে চোলাই মদ ও ট্যাপেন্টাল ট্যাবলেটসহ গ্রেফতার-২

দিনকাল বিডি ২৪ / ১৫২ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

বুলবুল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে অভিযান চালিয়ে ১৫ লিটার চোলাই মদসহ পলাশ হোসেন (৩০) ও ৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এনামুল হক(২৯) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৩ আগস্ট) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেব পাড়া এলাকার মৃত ছবেদ আলীর ছেলে পলাশ হোসেন(৩০) ও নওগাঁ জেলার সাপাহার থানার আনাথপুর এলাকার এক্কাবর আলীর ছেলে এনামুল হক (২৯)।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এস আই মেহেদী হাসান বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকায় চেক পোস্ট বসিয়ে সব ধরণের যানবাহন তল্লাশি করার সময় ভ্যানে থাকা পলাশ হোসেন নামের এক মাদক কারবারির কাছে ১৫ লিটার চোলাইমদ ও ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি করে এনামুল হক নামের আরও এক মাদক কারবারির কাছে থেকে ৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দায়ের পর আদালতের মাধ্যমে বগুড়া জেলা হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category