খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে নেশার ১৮ পিস ট্যাপেন্টাডলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বগুড়া সদরের হাড্ডিপট্রি এলাকার আব্দুল মোমিনের স্ত্রী রুবি বেগম (৩৫) ও শাফিন ওরফে আশিকের স্ত্রী শাপলা খাতুন (৩০)। গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে বগুড়া স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় মাদক আইনী মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বগুড়া রেলওয়ে স্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বেচাকেনার সময় উল্লেখিত দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও তাদের নিকট থেকে ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।#