• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সান্তাহারে নেসকোর মিটার রিডার ও বিল বিতরণকারীদের কর্মবিরতি

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

খন্দকার মেহদেী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী পিএলসি লিমিটেডের (নেসকো) পিচরেট মিটার রিডার ও বিল বিতরণকারীরা চাকুরি স্থায়ীকরনের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন।

গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে নবম দিনেও সান্তাহার পৌর শহরের হবিরর মোড় এলাকায় নেসকো পিএলসির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে সান্তাহার বিক্রয় ও বিতরণ বিভাগের উদ্যেগে এই কর্মবিরতি পালন করেন। এর আগে গত ১৫ তারিখ থেকে তারা এই অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন। লাগাতার চলছে এই কর্মসুচী।

কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন, পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের বগুড়া সার্কেলের সভাপতি মতলুবুর রহমান, পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের সান্তাহার অফিসের সাধারন সম্পাদক মতিউর রহমান, সহ সভাপতি বাবলু রহমান ও যুগ্ম সাধারন সম্পাদক পাপ্পারাজ প্রমুখ।

বক্তারা দীর্ঘদিন ধরে অস্থায়ী (পিচরেট) ভিত্তিতে মিটার পাঠক ও বিল বিতরণকারী হিসেবে তারা কর্মরত রয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তাদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি। আবার অনেকে চাকুরি হারাচ্ছেন। ফলে রাজশাহী ও রংপুর এই দুই বিভাগের প্রায় ৭০০ পিচরেট কর্মচারী তাদের পরিবার-পরিজন নিয়ে বর্তমানে চরম হতাশার মধ্যে মানবেতর জীবন যাপন করছেন।

পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের বগুড়া সার্কেলের সভাপতি মতলুবুর রহমান বলেন, নেসকোর এমডি পিচরেট কর্মচারীদের চাকুরি স্থায়ীকরনের প্রতিশ্রæতি দিয়েছিলেন, কিন্ত আজও সেই প্রতিশ্রæতি বাস্তবায়ন করা হয়নি। বরং অনেক কর্মচারী চাকুরী হারাচ্ছেন। অবিলম্বে নেসকো কতৃপক্ষকে দাবি মেনে নেওয়ার আহবান জানান তিনি। না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান। এজন্য তিনি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category