খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সান্তাহারে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে আদমদীঘির সান্তাহার পেরৗসভা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সান্তাহারস্থ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন. বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, হুমায়ুন কবির বাদশা, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম, নিসরুল হামিদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, মোশারফ হোসেন সুমিনুল ইসলাম, প্রচার সম্পাদক জি.আর.এম শাহজাহান, উপ-প্রচার সম্পাদক মিহির কুমার সরকার, পৌর আ’লীগের সভাপতি আবুল কাশেম, সম্পাদক জাহিদুল বারী, যুবলীগ সভাপতি শাহিনুর রহমান, সেচ্ছাসেবকলীগ সম্পাদক মশিউর রহমান সজল প্রমুখ।
#