• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

সান্তাহার পুলিশ ফাঁড়ির অভিযানে ৫ ডাকাত সদস্য গ্রেফতার।

দিনকাল বিডি / ৪০১ Time View
প্রকাশঃ সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

রাকিবুল হাসান,আদমদীঘি বগুড়া : গত সোমবার গভীর রাতে সান্তাহার পৌর এলাকার পৌঁওতা রেলগেইট এলাকা থেকে ডাকাতি করার প্রস্তুতিকালে পাঁচ(০৫) ডাকাত সদস্য কে গ্রেফতার করেন সান্তাহার পুলিশ ফাঁড়ি।

সান্তাহার পুলিশ ফাঁড়ির তথ্য মতে, গত (৩০ অক্টোবর) রবিবার রাতে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক উজ্জ্বল মিয়ার নেতৃত্বে, সহঃ উপ পরিদর্শক আজিমুল হক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত রাত্রী কালীন পরিদর্শন এর সময় ৩১ অক্টোবর রাত্রী ৩ টা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে পৌর এলাকার হবির মোরের আশেপাশে একদল ডাকাত সদস্য ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করছে। পরবর্তীতে রাত্রী ৩টা ২০ মিনিট নাগাদ পৌঁওতা রেলগেইটের ১০০ গজ পূর্ব দিক থেকে ৫ জন ডাকাত সদস্যকে ২ টি লম্বা লাইলনের রশি, ১ টি ছোড়া,১টি হাসুয়া, ২ টি লম্বা লোহার রড, ৩ টি বাশের লাঠি,১টি ব্যটারী চালিত অটোরিকশা ও ৪ টি সিমযুক্ত মোবাইল ফোন সহকারে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলো, পৌর এলাকার ১.আব্দুস সালাম(৩০), পিতা- মৃত অরদ্দি প্রামাণিক সাং-ইয়ার্ড কলোনী, ২.মো: সুজন(৩০), পিতা-মৃত আলম, সাং- হাউজিং কলোনী, ৩. মো: সম্রাট(২৮) পিতা- মো : বোরহান হোসেন, সাং- ইয়ার্ড কলোনী, ৪.মোতালেব(২৫), পিতা- মৃত ইউনুস, সাং- বড় মালশন, ৫.কামাল(২২), পিতা- মৃত হাবিব সাং খাগড়া,নওগাঁ।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি ডাকাতি মামলা করে আসামীদের জেল হাজতে পেরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category