খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘি উপজেলা সান্তাহার পৌরসভার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও সান্তাহার পৌরসভার প্রথম মেয়র মরহুম আমিরুল ইসলাম মনজুর নামে রাস্তার নামকরণ উদ্বোধন করা হয়েছে।
গত রোববার (২৫ ফেব্রæয়ারী) বেলা সাড়ে ১১ টায় সান্তাহার পোষ্ট অফিসপাড়া রাস্তায় এই নামকরণ উদ্বোধন করেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, ওয়ার্ড কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আসাদুল হক বেলাল, সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, বিএনপি নেতা এহসান গুড্ডু, মামুনুর রশীদ, ব্যাবসায়ী বেলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।