• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সান্তাহার যৌথবাহিনীর অভিযান নারীসহ ৩জন গ্রেপ্তার হেরোইন উদ্ধার

দিনকাল বিডি / ৭৭ Time View
প্রকাশঃ সোমবার, ২ জুন, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির সান্তাহারে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও নারীসহ তিনজন মাদক কারবারিকে গ্রপ্তার করেছে। গত শনিবার (৩১মে) দিবাগত রাতে সান্তাহার নতুন বাজার এলাকায় থেকে হেরোইন সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- বগুড়া সদরের নামাজগড় ট্রাকস্ট্যান্ড এলাকার রাজু শেখের স্ত্রী রুবি বেগম (৫০), সান্তাহার নতুন বাজার এলাকার হজরত আলী খানের ছেলে শাকিল (২২) ও একই এলাকার আশরাফুল ইসলাম সেন্টুর ছেলে আমির হামজা (২৫)। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

জানাযায়, বগুড়ার দুপচাঁচিয়া সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ফাতিন মুস্তাসিন এর নেতৃত্বে যৌথ বাহিনী সান্তাহার পৌরসভার নতুন বাজার এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হজরত আলী খানের বসত বাড়িতে অভিযান চালান। এসময় মাদক কারবারি একাধিক মামলার আসামী হজরত আলী পালিয়ে গেলেও তার বসতবাড়ি থেকে উল্লেখিত নারীসহ তিনজন মাদক কারবারিকে আটক করেন। তাদের তল্লাশি করে গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানান, গ্রেপ্তারকৃত তিন মাদক কারবারির মধ্যে রুবি বেগম ও শাকিলের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পরদিন রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category