• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সাপাহারে উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৬১ Time View
প্রকাশঃ রবিবার, ২৫ মে, ২০২৫

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে সমৃদ্ধি উন্নয়ন মেলা ও উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে উপজেলা রিক অফিসে পিকেএসএফ এর সার্বিক সহযোগিতায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় কৈশোর কার্যক্রমের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিক-এর সাপাহার এরিয়া ম্যানেজার আমিনুল ইসলাম।

অনুষ্ঠান আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কিশোর-কিশোরীরা অংশ নেয় নানা ক্রীড়া প্রতিযোগিতায়। পরে বিজয়ীদের মাঝে এবং সমাজসেবা, ক্রীড়া, সাংবাদিকতাসহ সামাজিক কার্যাক্রমে বিশেষ অবদান রাখায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি মেলায় ১০ টি স্টলে প্রদর্শিত হয় কৈশোরবান্ধব বিভিন্ন কার্যক্রম ও সচেতনতামূলক উপস্থাপনা।

অনুষ্ঠানে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, সিনিয়র ম্যানেজার (মনিটরিং) রিক কেন্দ্রীয় কার্যালয় আব্দুল আলিম, জোনাল ম্যানেজার রিক দিনাজপুর জোন ওলিউল ইসলাম, স্থানীয় সমাজসেবী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রোগ্রাম অফিসার আরিফুল ইসলাম রনি জানান, এই ধরনের আয়োজন কিশোরদের আত্মবিশ্বাস, মানসিক বিকাশ, নেতৃত্বগুণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category