• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সাপাহারে জবাই বিলে মৎস্য আহরণ উদ্বোধন

দিনকাল বিডি / ১৫১ Time View
প্রকাশঃ রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্য বাহী জবই বিল মৎস্যচাষ উন্নয়ন প্রকল্পে মৎস্য আহরণের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি ভার্চুয়ালী ওই মৎস্য আহরনের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
রোববার সকাল ১০ টায় সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে বিলের পশ্চিম প্রান্তে অবস্থিত পাহাড়ীপুকুর স্মৃতিসৌধ প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন নয়ন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাপাহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওমর আলী মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির প্রমুখ।
কৃষি অফিসার মনিরুজ্জামান টকির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা মৎস্য অফিসার রোজিনা পারভীন,মৎস্য জীবি প্রতিনিধি মোন্তাজ আলী, সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মৎস্য জীবিগন,ক্ষুদ্র নৃগোষ্ঠী ভেড়া পালনের উপকার ভোগীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্টির ২৩৩ জন সুফল ভোগীর আত্মসামাজিক উন্নয়ন ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত সাপাহার প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতি জনের মাঝে ২ টি করে ভেড়া ২ টি ঢেউটিন ৪ টি পিলার ৫ টি ফ্লোর বিতরণের শুভ উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category