• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সাপাহারে প্রেমের টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা ভারতীয় কিশোরীকে জেল হাজতে প্রেরণ

দিনকাল বিডি ২৪ / ৮৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

সাপাহার (নওগাঁ)প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে প্রেমের টানে বাংলাদেশে প্রবেশ বিপদে পড়ে থানা হাজতে অবস্থান করেছে এক ভারতীয় কিশোরী। গত বুধরবার দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার বামন পাড়া বিওপি সীমান্ত পিলার ২৪৫/সি এস এলাকা দিয়ে কিশোরীটি বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাকে আটক করে সাপাহার থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় সীমান্ত আইনে সাপাহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বাবনগোলা থানার কাশেমপুর গ্রামের নুপুর সরকার (১৬) নামের ওই কিশোরীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে বাংলাদেশি সাপাহার উপজেলার ঘাসডাঙ্গা গ্রামের আফজাল এর ছেলে যুবক মাসুদের পরিচয় হয়। পরে মাসুদ ভারতে কাজ করতে গেলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।
ওইদিন দুপুরে প্রেমিক মাসুদের সঙ্গে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে কিশোরীটি। তবে ভারতের বিএসএফ সদস্যরা তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করে। নুপুর ও প্রেমিক মাসুদ বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে বামন পাড়া বিওপির বিজিবি সদস্যরা প্রেমিক মাসুদকে আটক করতে ব্যার্থ হলেও শুধু নুপুরকে আটক করেন।
বিজিবি সূত্র জানায়, ঘটনার পরপরই পতাকা বৈঠকের মাধ্যমে মেয়েটিকে ভারতে ফেরত পাঠানোর জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করলে বিএসএফ সদস্যরা মেয়েটিকে তাদের দেশের বলে অস্বিকৃতি জানান। পরে সন্ধ্যায় বিজিবি সদস্যরা মেয়েটিকেক সাপাহার থানায় হস্তান্তর করে সীমান্ত আইনে একটি মামলা দায়ের করেন।
তবে বিজিবি সদস্যরা তাদের দাখিল কৃত মামলার এজাহার বাংলাদেশী যুবক মাসুদকে সেফ করে শুধু কিশোরীকেই থানা হাজতে জমা দিয়েছে। থানায় মেয়েটির সাথে মেয়েটির সাথে কথা হলে তিনি ভারতের পাকুয়া কলেজে একাদশ শ্রেণীতে অধ্যায়ন করেন এবং পেমের টানেই তিনি মাসুদ এর সাথে বাংলাদেশে এসেছেন কিন্তু বিএসএফ, বিজিবির মাঝখনে পড়ে মাসুদ তাকে একা ফেলে পালিয়েছে। বিজিবি সদস্যরা মাসুদকে ্আটকের জন্য জোর তৎপরতা চালাচ্ছেন এমনটি বৃহস্পতিবার সকালে ঘন্টাকাল ব্যপী তার গ্রামের বাড়ী ঘাসডাঙ্গাতে বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন বলেও গ্রামবাসীরা জানিয়েছেন।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, বিজিবির মাধ্যমে মেয়েটিকে থানায় হস্তান্তরের পর সীমান্ত আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মেয়েটিকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category