• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সাপাহারে মোটরসাইকেল ভাড়া চালকদের জন্য প্রশাসনের কড়াকড়ি নির্দেশনা

দিনকাল বিডি ২৪ / ৬৭ Time View
প্রকাশঃ বুধবার, ৪ জুন, ২০২৫

সাপাহার( নওগাঁ)প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের নিরাপদ ও সুশৃঙ্খল চলাচলের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব নির্দেশনার কথা জানানো হয়।

উপজেলা প্রশাসনের উক্ত আদেশে উল্লেখ করা হয়, সাপাহার জিরো পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়ন পর্যন্ত কিছু ব্যক্তি নিজস্ব মোটরসাইকেল দিয়ে যাত্রী পরিবহনের ব্যবসা করছেন। এতে একদিকে যেমন অর্থ উপার্জনের সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে যাত্রীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের জন্য চারটি নির্দেশনা প্রদান করেছে।

প্রশাসনের নির্দেশনাগুলো হলো: ১. মোটরসাইকেল চালকের বৈধ কাগজপত্র সঙ্গে থাকতে হবে;
২. বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;
৩. চালক ও যাত্রী উভয়ের হেলমেট পরা বাধ্যতামূলক;
৪. চালক নিজেই মোটরসাইকেল চালিয়ে যাত্রী পরিবহন করবেন।

উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত ওই আদেশে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এসব নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া, সাপাহার উপজেলার সকল ভাড়ায় চালিত মোটরসাইকেল ব্যবসায়ীদের একটি পূর্ণাঙ্গ তালিকা ঠিকানাসহ সংশ্লিষ্ট অফিসে জমা দিতে বলা হয়েছে। তালিকা প্রস্তুতের জন্য স্থানীয় মোটরসাইকেল চালক সমিতির সভাপতি ও সম্পাদককে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সাপাহার থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং নির্দেশনা প্রতিপালনে যথাযথ ভূমিকা রাখতে অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category